আনন্দ আয়োজন নিয়ে হানিফ সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চম বর্ষপূর্তি। এ উপলক্ষে কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বিশেষ আনন্দ আয়োজন’। আনন্দ আয়োজনটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। অনুষ্ঠান সফল করার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার মহড়াও করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।প্রতিষ্ঠাবার্ষিকীর ‘বিশেষ আনন্দ আয়োজন’ উত্সবের বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, তারিন, ফেরদৌস, শাকিব খান, শিবলী মোহাম্মদ, শামীম নীপা, তানিয়া, আফসানা মিমি, মিম, সারিকা, বিন্দু, আরেফিন রুমি, মিলা, কণা, হূদয় খানসহ সেরা সেরা তারকাদের প্রায় সবাই।অনুষ্ঠানটি সন্ধ্যা সাতটা থেকে বাংলাভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।