আনন্দ নিকেতনে নাচ গান, কবিতা ও নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশের ষড়্ঋতু’। এতে প্লে গ্রুপ থেকে শুরু করে ও-লেভেলের শিক্ষার্থীরা বিভিন্ন ঋতুভিত্তিক নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের চেয়ারপারসন এফ আর মাহমুদ হাসান। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।আনন্দ নিকেতন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিবছর বনভোজন ও শিক্ষা সফরের আয়োজন করে থাকে। স্কুলে একটি স্কাউট ট্রুপও আছে। এ ছাড়া এ স্কুলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকারি নীতি অনুযায়ী কোটা রাখা হয়। এখানে অটিস্টিক শিশুরা সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাগ্রহণের সুযোগ পায়। বিজ্ঞপ্তি।