আনন্দধারায় মোহর সংগ্রহশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের (মোহরদি) স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে ‘মোহর সংগ্রহশালা’ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিনিকেতনে কণিকার বাসা ‘আনন্দধারা’কেই এখন সংগ্রহশালায় রূপ দেওয়া হচ্ছে। জানা গেছে, এই সংগ্রহশালায় কণিকার স্মৃতিবিজড়িত ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র, তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের বিভিন্ন রেকর্ড, জাতীয় ও বেসরকারি পর্যায় থেকে পাওয়া বিভিন্ন পদক দর্শনার্থীদের জন্য রাখা হবে। বুধবার সন্ধ্যায় বোলপুরে গীতাঞ্জলির শতবর্ষ সামনে রেখে আয়োজন করা হয় শতকণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। এখানে বক্তব্য দিতে গিয়ে ‘মোহর সংগ্রহশালা’ গড়ার ঘোষণা দেন নরেন চট্টোপাধ্যায়। এদিন শতকণ্ঠে রবীন্দ্রনাথের গানের ডিভিডি ও সিডি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।