আনন্দপাঠের পরামর্শ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বর্তমান সময়ে আমাদের শিশুরা শৈশবহীনভাবে বেড়ে ওঠে। বিদ্যমান শিক্ষাব্যবস্থায়ও শিশুদের জন্য নেই কোনো আনন্দ। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় নেই। এই স্বপ্ন নিয়েই পাঁচ বছর আগে আনন্দপাঠের যাত্রা শুরু। সারা দেশে আনন্দপাঠের মতো প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।’আনন্দপাঠ আয়োজিত পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের ক্যাফেতে এ সভার আয়োজন করে টাঙ্গাইলের আনন্দপাঠ। এতে সভাপতিত্ব করেন অর্থনীতিবদি দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে আনন্দপাঠের শিক্ষার্থীরা। আলোচনা করেন শিল্পী রফিকুন নবী, আবুল মোমেন, ফরিদা জামান, আবদুস শাকুর শাহ, শীলা মোমেন, শিশির ভট্টাচার্য, সৈয়দ আমিনুল হক কায়সার, জাহিদ মুস্তাফা প্রমুখ।