আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। উপস্থাপনা করেছেন রিয়াজ। গ্রন্থনা করেছেন আনজির লিটন। অনুষ্ঠানে আনন্দমেলা নিয়ে কথা বলেছেন আব্দুল্লাহ আবু সায়ীদ, আফজাল হোসেন, জুয়েল আইচ, আবেদ খান ও সানজিদা আকতার। গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শাকিলা জাফর ও ফাহমিদা নবী। গানে গানে সংলাপ বলেছেন পাপিয়া সারোয়ার, শাহীন সামাদ, সাদী মহম্মদ, ফেরদৌস আরা লিলি ইসলাম। আছে নাটকের মা শর্মিলী আহমেদ, ডলি জহুর, লায়লা হাসান, আফরোজা বানুর আড্ডা। অভিনয় করেছেন ফকির আলমগীর, বালাম, মিলা, নিলয় ও মিমো। সঙ্গে থাকছে আরও নানা কিছু। যৌথভাবে প্রযোজনা করেছেন সৈয়দ জামান, মোস্তাফিজুর রহমান, শফিউদ্দিন শিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুন্নেসা হাসান।