আনন্দমেলায় এক গানে তিন গায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় বরাবরের মতো এবারও থাকছে ‘আনন্দমেলা’। এ আয়োজন উপস্থাপনা করবেন আনজাম মাসুদ। তিনি জানান, এবারের আনন্দমেলার প্রতিটি পর্বেই দুই বা তারও বেশি তারকার উপস্থিতি থাকবে। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের তিন জনপ্রিয় গায়িকা দিনাত জাহান, কণা ও নির্ঝর। গানটির শিরোনাম হলো ‘পৃথিবী একটাই’। গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিহাব রিপন। গত ১৭ আগস্ট তিন গায়িকাকে নিয়ে বিটিভির স্টুডিওতে গানটির চিত্রায়ণ হয়েছে। আনন্দমেলা বিটিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে।