আনন্দমেলায় কনা-কোনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র জন্য দ্বৈত গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী কনা ও কোনাল। ‘আমরা সময় রাঙাতে পারি/ জীবনে রং ছড়াতে পারি’ কথার গানটি লিখেছেন জনি হক। সুর ও সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। এর আগে সমবেত গানে কণ্ঠ দিলেও, এটিই কনা ও কোনালের গাওয়া প্রথম দ্বৈত গান।
এবারের ‘আনন্দমেলা’র গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। তিনি জানিয়েছেন, কনা ও কোনালের গাওয়া গানটি মেয়েদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। নারীর জয়গানের বার্তা রয়েছে এই গানে।
এরই মধ্যে বিটিভির নিজস্ব মিলনায়তনে ‘আনন্দমেলা’র চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এখানে কনা ও কোনাল নিজেদের গাওয়া গান পরিবেশন করেন দর্শকদের সামনে। বিটিভিতে ঈদের দিন রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।