আনন্দিত কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই রোমান পোলানস্কির সঙ্গে কাজ করার জন্য তক্কে তক্কে ছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী হলিউড অভিনয়শিল্পী কেট উইন্সলেট। আর এ সুযোগটাই যেন এবার নিজ থেকে এসে ধরা দিল কেটের কাছে। কারণ, ‘কারনেজ’ নামের একটি সিনেমায় কাজ করার জন্য কেটকে ডেকেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি।আর এ কারণেই পোলানস্কির অন্ধভক্ত কেট এখন যারপরনাই আনন্দিত। নিজেকে বেশ গর্বিতও ভাবছেন এই তারকা। ‘কারনেজ’ নামের এই সিনেমাতে কেটের সঙ্গে অভিনয় করবেন জোডি ফস্টার, জন সি রেইলি ও ক্রিস্টোফার ওয়াল্টজ। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।