আনন্দে ছাপা হওয়া চিত্রনাট্য থেকে পূর্ণ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসিলের কান্না নাটকের দৃশ্যে ওমর আয়াজ, গাজী রাকা​েয়ত ও বন্যা মির্জা
ফসিলের কান্না নাটকের দৃশ্যে ওমর আয়াজ, গাজী রাকা​েয়ত ও বন্যা মির্জা

এ বছরের ২৪ মার্চ স্বাধীনতা দিবসের আনন্দের বিশেষ সংখ্যায় ছাপা হয়েছিল বেশ কয়েকটি চিত্রনাট্যের অংশবিশেষ। ‘চিত্রনাট্যে একাত্তরের স্পর্শ’ শিরোনামের এ লেখায় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল লিখেছেন ফসিলের কান্না নামের একটি চিত্রনাট্যের অংশবিশেষ। সেই চিত্রনাট্যের পূর্ণাঙ্গ রূপ দিয়ে নির্মিত হয়েছে নাটক। নাটকের নামও রাখা হয়েছে ফসিলের কান্না। এতে

.
.

অভিনয় করেছেন গাজী রাকায়েত, বন্যা মির্জা ও ওমর আয়াজ। যদিও ওই সময় সম্ভাব্য অভিনয়শিল্পীর তালিকায় গাজী রাকায়েতের সঙ্গে পরিচালক ভেবেছিলেন ত্রপা মজুমদারের কথা। কিন্তু শেষ পর্যন্ত ত্রপা নন, বন্যা মির্জা অভিনয় করেছেন।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় ফসিলের কান্না প্রচারিত হয়েছে দেশ টিভিতে। নাটকটি নিয়ে নির্মাতা বললেন, ‘ওই সময়ই একটা পুরো নাটক তৈরির পরিকল্পনা ছিল। সেভাবেই চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। ১৬ ডিসেম্বর উপলক্ষে পূর্ণ চিত্রনাট্য তৈরি করে নির্মাণ করা হলো নাটকটি।’ জানালেন, নাটকটি প্রচারের পর অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
নাটকটির শুটিং হয়েছে চারুকলা, ৩০০ ফুট রাস্তাসহ ঢাকার বিভিন্ন জায়গায়। পরিচালক জানালেন খুব তাড়াতাড়ি ইউটিউবে তুলে দেওয়া হবে নাটকটি।