আনন্দের আড়ালে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী, এজাজুল ইসলাম, হাসান মাসুদ, প্রাণ, আ খ ম হাসান, সুমন পাটোয়ারী—টিভিতে তাঁদের অভিনয় দেখে দর্শক আনন্দ পায়। নাটকে তাঁদের অভিনয়, সংলাপ কিংবা চরিত্রগুলোর কথা মনে করে অনেকেই আপন মনে হেসে ওঠে। কারও কারও রাশভারি চেহারা দেখেও দর্শক খুশি হয়। এমনি নানাভাবে যাঁরা আমাদের আনন্দ দিচ্ছেন, তাঁদের মনেও রয়েছে অনেক দুঃখ, কষ্ট। তাঁদের সেই সব দুঃখ আর কষ্টের কথা শুনে যেকোনো দর্শকই থমকে দাঁড়াবে, ব্যথিত হবে। টিভির পর্দায় সবাইকে আনন্দ দেওয়া এই শিল্পীদের তেমনি কিছু কষ্টের কথা তুলে ধরেছেন মেহেদী মাসুদদুঃসময়ে সবাই সরে গিয়েছিল১৯৯২ সালের সেপ্টেম্বরে আমি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিই। এর পর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত নয়টা মাস যে কষ্ট আমি অনুভব করেছি, তা কখনো ভুলব না। যাঁরা বন্ধু ছিলেন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী—আমার ওই দুঃসময়ে কেউ পাশে ছিলেন না। আমি বলব, ৯৯ দশমিক ৯ শতাংশই দূরে সরে গিয়েছিলেন। পরে নিজের জীবন নতুনভাবে গড়ার ক্ষেত্রে এটা আমার একটা শিক্ষা ছিল। আমি নিউ নেশন পত্রিকায় যোগ দিই। জীবনটা অন্যদিকে মোড় নেয়। বিবিসি, ডেইলি স্টার—একসময় টিভির নাটকে কাজ শুরু করি। এর পর থেকে পরিচিত কিংবা অপরিচিত কেউ বিপদে পড়লে আমি সবার আগে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ওই নয়টা মাস যে কষ্ট আমি পেয়েছিলাম, তা যেন আর কেউ না পায়। এখন ওই বন্ধুদের অনেকেই ফোন করে বলে, ‘দোস্ত একদিন বাসায় আয়। বাসার সবার সঙ্গে তোর কত গল্প করি।...’ আমার হাসি পায়।মামার টাকা দিয়ে এসএসসির রেজিস্ট্রেশন করেছিলামআমার তিন মামা। এলাকায় বড়মামার মুদির দোকান আছে, ছোটমামা পল্লি চিকি ৎ সক। মেজমামা নারায়ণগঞ্জে পপুলার জুট মিলে চাকরি করতেন। মেজমামা যেমন, মামিও তেমনি। দুজনই সমান দয়ালু। মামা যা আয় করতেন, কখনো নিজের দিকে তাকাননি, সবার প্রয়োজন মেটাতেন। আমার বাবা শিক্ষক। আমরা সব ভাইবোন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাবার হাতে টাকা ছিল না। তিনি মামাকে একটা চিঠি লিখলেন। মামা টাকা দিলেন। সেই টাকা দিয়ে এসএসসির রেজিস্ট্রেশন করেছিলাম। পরেও অনেকবার মামার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছি। প্রতি বৃহস্পতিবার আমি নারায়ণগঞ্জে চলে যেতাম, মামার সঙ্গে শুক্রবার থাকতাম। মামা বলতেন, হল-হোস্টেলে কী খাস না খাস। তিনি পাশে বসে খাওয়াতেন। মাস চারেক আগে আমি শুটিংয়ের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। ওই সময় হঠা ৎ মামা মারা যান। আমি পরে তা জানতে পারি। আসার কোনো উপায় ছিল না। ওখানে শট দেওয়ার ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। দেশে ফিরে মামার বাসায় যাই। দেখি, কয়েক দিন আগেও যে মামার সঙ্গে কথা বলেছি, এখন তিনি দেয়ালে ফ্রেমে বন্দী। এখনো মামার কথা মনে হলে স্থির থাকতে পারি না।রণবীরকে ভুলতে পারছি নাঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমি আর রণবীর ১০ বছর একই রুমে ছিলাম। আমি পড়াশোনা করেছি চারুকলার ওরিয়েন্টাল আর্ট বিভাগে আর রণবীর সিরামিক্সে। ওকে শুধু বন্ধু বললে ভুল হবে, ও ছিল বন্ধুর চেয়েও বড় কিছু, আমাদের সব আড্ডার মধ্যমণি। দারুণ মজার মানুষ। রণবীর বিয়ে করেনি। বাড়ি ছিল সিলেটের হবিগঞ্জে। পরে ঢাকায় ও একাই একটা বাসায় থাকত। এই আগস্টের ১ তারিখে একটা ফোন পেয়ে আমি চমকে উঠি। আমাদের আরেক বন্ধু জানাল, রণবীরের বাসায় একটা লাশ পাওয়া গেছে, কিন্তু লাশটা চেনা যাচ্ছে না। খবরটা শুনে আমি প্রথমে ওর বাসায় যাই, এরপর থানায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। ঠিকই, আমারও চিনতে সমস্যা হচ্ছিল। কয়েক দিন ওর সঙ্গে কারও কোনো যোগাযোগ হয়নি। ওর মুঠোফোনটা বন্ধ ছিল। ডাক্তার জানাল, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কয়েক দিন আগেই ওর মৃত্যু হয়েছে। বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ জানতে পারেনি। কয়েক দিন পর বাড়ির মালিক থানায় খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে রণবীরের ছোট ভাই আসে।১২ আগস্ট ছিল ওর শ্রাদ্ধ অনুষ্ঠান। সেদিন আমরা ওর বাড়ি যাই। বিয়ের ব্যাপারে রণবীরের দারুণ অনীহা ছিল। এবার ওর বাড়ি গিয়ে জানতে পারলাম, ওর বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে। ১২ আগস্ট মেয়েদের বাড়ি গিয়ে নাকি বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার কথা ছিল। রণবীরকে ভুলতে পারছি না।স্যার ছিলেন আমার বন্ধুআমি ছিলাম নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের ছাত্র। আমাদের বাংলার শিক্ষক ছিলেন গোলাম মোস্তফা। চম ৎ কার ব্যবহার ছিল তাঁর। আমি তখন দশম শ্রেণীর ছাত্র। ক্লাসে এসে স্যার এমন কিছু কথা বলতেন—পুরো ক্লাসটা যেন প্রাণ ফিরে পেত। তিনি পড়াতেন, মনে হতো যেন খেলা করছেন কিংবা গল্প বলছেন। আমাদের পরিবারের সঙ্গেও তাঁর একটা যোগাযোগ ছিল। তাঁর ডাকের মধ্যে একটা মায়া লুকিয়ে ছিল, একটা টান অনুভব করতাম। ক্লাসে তাঁর পড়ানোর ধরন, তাঁর আচরণ, যেকোনো কথার সঙ্গে উপমা দেওয়া—সবকিছুতেই তিনি ছিলেন আলাদা। স্যার বার্ধক্যজনিত কারণেই মারা যান। এর আগে আমি আমার মাকে হারিয়েছি। কিন্তু স্যারের চেহারাটা মনে হলেই অন্য রকম একটা কষ্ট এসে ভিড় করে। একজন শিক্ষক কখনো ছাত্রদের এতটা প্রিয় হতে পারে? কেন পারবেন না! তিনি তো শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমার বন্ধু।আব্বা-আম্মাকে হারানোর কষ্টটা সবচেয়ে বড়আমার আব্বা শাহ ইয়াসিন ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট। চাকরি থেকে অবসর নেওয়ার পর স্থায়ীভাবে ছিলেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রসুলপুর গ্রামে। মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসতেন। ১৯৯৬ সালেও এসেছিলেন। উত্তরার ৭ নম্বর সেক্টরে আমার বাসা। রাস্তার অন্য পাশে ছিল মসজিদ। আব্বা রাস্তা পার হয়ে ওই মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আব্বা খুব সুস্থ ছিলেন। সকালে বাসা থেকে বের হওয়ার আগে কথা বলেছি। বিকেলেই সব শেষ। রাস্তা পার হয়ে নামাজ পড়তে যাওয়ার সময় একটা ট্রাক...। ২০০৯ সালে আম্মার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তিনিও চলে গেলেন। আব্বা-আম্মাকে হারানোর কষ্টটা সবচেয়ে বড়। এর চেয়ে বড় কষ্ট আল্লাহ আমাকে আর দেননি।আম্মার জন্যই টিভিতে কাজ করছিআমার কিন্তু অনেক আগেই নাটকে অভিনয় করার কথা ছিল। আফসানা মিমির অফবিট নাটকে। শেষে আমার বন্ধুরা, মানে ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা নাটকটিতে অভিনয় করেছে। ওদিকটা কখনোই আমাকে তেমন আকর্ষণ করেনি। ২০০৬ সালের ঘটনা। আম্মার হঠা ৎ ক্যানসার ধরা পড়ে। আমারও সবকিছু পাল্টে যায়। বুঝতে পারলাম, আম্মার খুব ইচ্ছা আমি টিভিতে কাজ করি—নাটক করি, মডেলিং করি। আম্মাকে একটু খুশি করার জন্যই কিন্তু আমি টিভি মিডিয়ায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। টিভিতে আমাকে দেখলে আম্মার মুখে যে হাসি ফুটে ওঠে, তা অমূল্য। টিভিতে আমার প্রথম নাটক আনিসুল হকের লেখা আর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ঘর দোর বারান্দা। এরপর তো অনেক কাজ করেছি। আমাকে অনেকেই মোটা বলে, কিন্তু মা এটা সহ্যই করতে পারেন না। মা এখনো ভাত নিয়ে আমার পেছনে পেছনে ঘোরেন। মার ক্যানসারে আক্রান্ত হওয়ার কষ্টটা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়।