আনন্দের কুপন পূরণ করলেই গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ক্রোড়পত্র আনন্দে প্রকাশিত হলো মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের কুপন। এই কুপন পূরণ করে আপনি যেমন আপনার প্রিয় তারকাকে জিতিয়ে দিয়ে হাসাতে পারেন, তেমনি নিজেও পেতে পারেন একটি নতুন গাড়ি। এমন সুযোগ পেয়ে কি কেউ হাতছাড়া করতে চাইবেন? অবশ্যই না। যে যত ইচ্ছা কূপনে প্রিয় তারকাকে ভোট দিন আর ঝটপট পাঠিয়ে দিন প্রথম আলো কার্যালয়ে। আর অপেক্ষায় থাকুন ২৯ এপ্রিল দিনটির জন্য। প্রতিটি বিভাগে এবারই প্রথম পাঁচজন করে মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্য থেকেই পাঠকের ভোটে নির্ধারিত হবে তারকাদের বিজয়-ভাগ্য। দেরি না করে এখনই কুপন পাঠিয়ে দিন। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও প্রিয় তারকাকে ভোট দিতে পারেন। প্রিয় তারকার ভাগ্য নির্ধারণের পাশাপাশি আপনি আপনার ভাগ্যটাও পরীক্ষা করে নিন। লটারির মাধ্যমে হয়তো বা আপনিও পেতে পারেন সেই কাঙ্ক্ষিত গাড়িটি।