আনন্দের গান নিয়ে অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডের পর রেকর্ড, কাঁড়ি কাঁড়ি টাকা, খ্যাতি—সবই পেয়েছেন অ্যাডেল। বিশেষ করে তাঁর সর্বশেষ অ্যালবাম টোয়েন্টিওয়ান করেছে বাজিমাত। কিন্তু এই আনন্দের উপলক্ষগুলোর পেছনে লুকিয়ে ছিল মানুষ অ্যাডেলের দুঃখগাথা! সম্পর্কের বিচ্ছেদই ছিল মূলত পুরোনো গানগুলোর উপজীব্য। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছেন এই শিল্পী; বললেন, ‘সত্যিই আমি এখন আনন্দের গান প্রকাশ করতে চাই। কখনোই খুব সুখী ছিলাম না। কিছু গান লিখছি, পুরোপুরি প্রস্তুত হলেই মুক্তি দেব।’ কিন্তু ঘুরে দাঁড়ানোর রহস্য কী? অ্যাডেল জানিয়েছেন, তাঁর ছেলের কারণেই দুঃখকে জয় করেছেন তিনি! মা হয়েছেন বলেই জীবনে সুখের মুখ দেখেছেন। তাই এখনকার গানগুলোও হবে আনন্দের। স্ক্রিন।