আনাড়ি ম্যাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়িকা হিসেবে তাঁর নাম বিশ্বজোড়া। কিন্তু পরিচালনার কাজে ম্যাডোনার অভিজ্ঞতা বলতে আছে শুধু ফিলথ অ্যান্ড উইসডম। ২০০৮ সালে এই পরিচালনার কাজটি করেছিলেন ম্যাডোনা। এবার ডব্লিউ ই পরিচালনা করতে গিয়ে সম্ভবত স্বল্প অভিজ্ঞতারই খেসারত গুনছেন পপসম্রাজ্ঞী। শুধু ১০ সেকেন্ডের একটি স্নানদৃশ্য ধারণ করতে গিয়েই তিনি সময় লাগিয়েছেন পাক্কা দুই ঘণ্টা। স্বাভাবিকভাবেই ছবির কলাকুশলীরা সবাই বেজায় বিরক্ত ম্যাডোনার ওপর। রাজা অষ্টম এডওয়ার্ড ও ওয়ালিস সিম্পসনের প্রেমকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।