আনুশকাকে নিয়ে মজা নয়: কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি- আনুশকা শর্মা
বিরাট কোহলি- আনুশকা শর্মা

বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করেছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়েই দুজনের বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু গেল মাসে ভেঙে গেছে সেই সম্পর্ক। প্রেম চলাকালীন কোহলি ক্রিজে থাকলে গ্যালারিতে আনুশকার উপস্থিতি ছিল প্রায় নিয়মিত। ক্রিকেটার প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর এখন নাকি টিভিতেও ক্রিকেট খেলা দেখেন না আনুশকা। কিছুদিন আগে নিজেই এই তথ্য জানিয়েছেন এই ‘পিকে’ তারকা। কিন্তু খেলা দেখা বাদ দিলে কী হবে, আনুশকা আর কোহলিকে ঘিরে দর্শকদের ‘তামাশা’ করা তো আর বন্ধ হচ্ছে না।

যাঁরা প্রতিনিয়ত কোহলির বাজে খেলার জন্য আনুশকাকে দায়ী করে যাচ্ছেন তাঁদের ধিক্কান জানিয়েছেন কোহলি। সোমবার, নিজের ইনস্টাগ্রামে একটি স্ন্যাপ শট দিয়ে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, ‘ আনুশকা শর্মাকে নিয়ে অবিরত যাঁরা ট্রল ( টিটকারিমূলক ছবি) বানাচ্ছেন তাঁদের ধিক্কার। আপনাদের একটু সহানূভূতিশীল হওয়া উচিত। তার কাছ থেকে সবসময় ইতিবাচক আচরণই পেয়েছি।’
বিরাট এই স্ন্যাপশটের ক্যাপশন দিয়েছেন ‘লজ্জা’।
আগেও বিরাট কোহলি কোনদিন খারাপ খেললে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে প্রেমিকা আনুশকাকে তুলাধুনা করতো কোহলি-ভক্তরা। এখন প্রেমিকার আগে ‘সাবেক’ তকমা লাগার পরেও এই টিটকারি থেকে রক্ষা পাচ্ছেন না তিনি। এই বিষয়ে বিরাট নিজেও বেশ বিরক্ত, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।
এদিকে, বলিউডতারকা অর্জুন কাপুর, বিরাট কোহলির এই বক্তব্যের জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন। এই ‘কি অ্যান্ড কা’ তারকা নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এই পোস্টের জন্য বিরাট কোহলিকে শ্রদ্ধা জানাই। আনুশকা শর্মা একজন বিশিষ্ট ভদ্র মেয়ে। তিনি অবশ্যই সম্মানের দাবীদার।’ এইচটিশোবিজ
অারও পড়ুন :-