আন্তজেলা সাংস্কৃতিক বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী আয়োজিত আন্তজেলা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের সাইফুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কিশোরগঞ্জ জেলা দল ও মৌলভীবাজার জেলা দল। শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের গান ও নৃত্য।প্রথমেই শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেন গণপরিষদ সদস্য, সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।