আন্তবিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে চারুকলার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ব্যর্থ হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু তাঁদের মনের গহিনে লুকিয়ে থাকে বড় চিত্রকর হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে কাজ করছে আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এআইইউবি আর্টস ক্লাব। তাদের উদ্যোগেই শুক্রবার থেকে শুরু হলো প্রথম আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী।বিকেলে ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করেন এআইইউবির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহসভাপতি নাদিয়া আনোয়ার। প্রদর্শনীতে আট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন তরুণ শিল্পীর ৮৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৯ জুলাই পর্যন্ত।