প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের নবম আসর। আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ আয়োজন প্রতিদিন বেলা ১১টা, আড়াইটা ও সন্ধ্যা ৫টায় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নির্বাচিত সেরা ১৫টি চলচ্চিত্র দেখানো হবে। প্রদর্শনী শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পূর্বঘোষিত দুটি পুরস্কার তুলে দেওয়া হবে।