আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বপ্নঘুড়ি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। উৎসবের প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে টেলিছবি স্বপ্নঘুড়ি। এর কাহিনি, চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন বৃত্বা রায় দীপা। এক কিশোরের স্বপ্ন আর পাওয়া না-পাওয়া নিয়ে স্বপ্নঘুড়ির গল্প।দীপা বললেন, ‘শিশুদের নিয়ে এখানে সেভাবে কাজ হয় না। আর আমি এই জায়গাটাতেই গুরুত্ব দিতে চেয়েছি। চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে স্বপ্নঘুড়ির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরপর টিভিতে এটি দেখানোর ব্যবস্থা করা হবে।’স্বপ্নঘুড়ির অভিনয়শিল্পীরা হলেন রোকেয়া প্রাচী, ঋদ্ধ অনিন্দ্য, বাকার বকুল প্রমুখ।