আন্তর্জাতিক জাদুঘর পরিষদ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক জাদুঘর পরিষদ-এর ২৪ তম সাধারণ সম্মেলন শেষ হল। গত ৩ জুলাই ইতালির মিলানে শুরু হয়েছিল এ সম্মেলন। শেষ হয় ৯ জুলাই। ৭ দিনব্যাপী সম্মেলনে এ সাধারণ সভায় উপদেষ্টা কমিটি সভা এবং আন্তর্জাতিক কমিটিসমূহের সেমিনার-সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক কমিটিসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এবার বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন সম্মেলনে দিয়েছিলেন। তিনি জানান, সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের ৩৫০০ জন পেশাজীবী প্রতিনিধি যোগদান করেন। সম্মেলনে তিনি আগামী ৩ বছরের জন্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন ২০১৫ উপস্থাপন করেন। সভায় তাঁর প্রতিবেদন প্রশংসিত হয়।
সম্মেলনে আইকমের মূল কমিটি ছাড়াও ৩১টি পেশাভিত্তিক আন্তর্জাতিক কমিটি এবং ৫টি আঞ্চলিক কমিটিসহ মোট ১৭২টি কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করা হয়।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এর ৭০ বছর পূর্ণ করেছে। ৩ বছর পর সংগঠনটির সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়।