আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ২৭ মে থেকে শুরু হবে ‘থিয়েটার ইন এশিয়া: এশিয়া ইন থিয়েটার’ শীর্ষক নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজিত ওই নাট্যোৎসব চলাকালে একটি আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালারও আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, নাট্যোৎসবে চীন, সংযুক্ত আরব আমিরাত একটি করে এবং ভারতের দুটি দলসহ স্থানীয় ২০টি দল অংশগ্রহণ করবে। উৎসবের প্রদর্শনীগুলো প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল এবং স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।উৎসবের অংশ হিসেবে থিয়েটারকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হবে ৩০ মে। ‘থিয়েটার ইন এশিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। শেষ হবে আগামী ৩ জুন।