আন্তর্জাতিক নৃত্যসম্মেলনে হিরু ও চাঁদনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ৫ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন নৃত্যজুটি আনিসুল ইসলাম হিরু ও মেহবুবা মাহনূর চাঁদনী। তাঁদের সঙ্গে থাকবে ২০ সদস্যের একটি নৃত্যদল। ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের আমন্ত্রণে নিউইয়র্কে অনুষ্ঠেয় নৃত্যসম্মেলনে যোগ দেবেন তাঁরা। ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আয়োজিত এই নৃত্য উত্সবে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হেলেন অ্যান্ড মার্টিন কিমেল সেন্টারে।অনুষ্ঠানে নিজে লেখা প্রবন্ধের মাধ্যমে বাংলাদেশি নাচের ঐতিহ্য তুলে ধরবেন আনিসুল ইসলাম হিরু ও লুবনা মরিয়ম। এ ছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত নৃত্যশিল্পীরাও নৃত্যবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনের বিভিন্ন ভেন্যুতে বাংলাদেশের পক্ষ থেকে নৃত্য পরিবেশন করবেন হিরু-চাঁদনী জুটি ও তাঁদের দল। বিজ্ঞপ্তি