আন্তর্জাতিক পারফরমিং আর্ট প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারফরমিং আর্ট প্রদর্শনীর উদ্বোধনে বক্তব্য দেন স্লোভাকিয়ার শিল্পী রক্কো জুহাস
পারফরমিং আর্ট প্রদর্শনীর উদ্বোধনে বক্তব্য দেন স্লোভাকিয়ার শিল্পী রক্কো জুহাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে তিন দিনের দ্বিবার্ষিক পারফরমিং আর্ট প্রদর্শনী। এক সেমিনারের মাধ্যমে গতকাল দুপুরে হয় এ প্রদর্শনীর উদ্বোধন। আগামীকাল ১ থেকে ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, ছবির হাট, কার্জন হল ও সুইমিংপুলে পরিবেশনাগুলো উপস্থাপন করা হবে। এতে অংশ নেবেন ১৩ দেশের ৪৬ জন শিল্পী।

সেমিনারে বাংলাদেশের ৪০ বছরের পারফরমিং আর্ট নিয়ে ছিল আলোচনা। অতিথি ছিলেন বৃত্ত আর্ট ট্রাস্টের ট্রাস্টি ও সহপ্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান ও শিল্পী মুস্তাফা জামান। এতে আন্তর্জাতিক শিল্পীদের পক্ষে নিজের অভিজ্ঞতার কথা জানান স্লোভাকিয়ার শিল্পী রক্কো জুহাস ও বাংলাদেশি শিল্পীদের পক্ষে নাজিয়া আন্দালিব। পারফরম্যান্স আর্টভিত্তিক আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজক বাংলাদেশের সমকালীন তরুণ শিল্পীদের সংগঠন ব্যাক আর্ট।
বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা চারুকলা অনুষদে থাকবে প্রদর্শনী। বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে কয়েকটি দেশের শিল্পীরা যোগ দিচ্ছেন।