আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরায় মহাজনের নাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া প্রেসক্লাবের আয়োজনে সুবচনের নাটক ‘মহাজনের নাও’ প্রদর্শন করা হবে। এ জন্য আগামী ২০ ফেব্রুয়ারি সকালে নাট্যকার, নির্দেশকসহ ২৫ সদস্যের একটি দল ত্রিপুরার উদ্দেশে রওনা দেবেন। এরপর বেলুনিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশ নেবেন। পরদিন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা শেষে প্রেসক্লাব অডিটরিয়ামে মহাজনের নাও নাটকটি প্রদর্শিত হবে। প্রদর্শনী শেষে ২২ ফেব্রুয়ারি পুরো দলটি দেশে ফিরবে। মহাজনের নাও নাটকটির নাট্যকার শাকুর মজিদ ও নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। শাহ আবদুল করিমের জীবনের জটিলতা, সংকট এবং তার থেকে উত্তরণের বিষয়গুলো প্রকাশ পেয়েছে মহাজনের নাও নাটকে। তার সঙ্গে উঠে এসেছে জীবন ও জগত্ সম্পর্কে তাঁর বোধ এবং দর্শন।