আন্তর্জাতিক মানের সংগীতের স্কুল করতে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ এবার সেরা সংগীতপরিচালকের পুরস্কার পেয়েছেন মানাম আহমেদ। ‘মানাম ফিচারিং রমা—স্বপ্নযাত্রা’র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কথা হলো মানামের সঙ্গে।সেরা সংগীতপরিচালকের পুরস্কার পেলেন। কেমন লাগছে?মনোনয়ন তো আগেই পেয়েছিলাম। কিন্তু পুরস্কার পাব, এটা ভাবিনি। তবে নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল। অনুষ্ঠানে আমরা মাইলস ব্যান্ডের একটি গান করেছি। তাই মঞ্চের পেছনেই বসে ছিলাম। হঠাত্ একজন এসে আমাকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য বললেন। পুরস্কারের জন্য যখন নাম ঘোষণা হলো, আমি তো মঞ্চে উঠে গেলাম। তখনো আমার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করেনি। পুরস্কারটি নিয়ে নেমে আসার পর বুঝতে পারলাম, আমিই এবার সেরা সংগীত পরিচালক হয়েছি। তখন দারুণ আনন্দ লাগছিল।‘মানাম ফিচারিং রমা—স্বপ্নযাত্রা’র আগে কোনো অ্যালবামের সংগীত পরিচালনার কাজ করেছেন?না। এটাই আমার সুর ও সংগীত পরিচালনায় প্রথম অ্যালবাম। বিভিন্ন সময়ে অনেক শিল্পীর জন্য গান করেছি। কিন্তু পুরো অ্যালবাম কখনো করা হয়নি। আরেকটি মজার খবর হলো, দর্শক ভোটে এখানে সেরা পপগানের শিল্পীর পুরস্কার পেয়েছেন মেহ্রীন। তাঁর অ্যালবামের ‘অবাক শহর ঢাকা’ গানটির সুর করেছি আমি। আর এই প্রতিযোগিতায় এর আগে দুবার আমি বিচারক হয়েছিলাম। অনেক গান শুনতে হয়। সে এক কঠিন কাজ। পুরস্কার পাওয়ার পর গান নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন?গত বছর থেকেই আমি একটু অন্য ধরনের কাজ করছি। এবার মেহনাজ নামের একটি মেয়ের পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি। পুরস্কার পাওয়ার পর মনে হলো, রমার সেই অ্যালবামের কাজটাও আমার সঠিক সিদ্ধান্ত ছিল। এখন থেকে নিয়মিতই পুরো অ্যালবামের সংগীত পরিচালনার কাজ করব। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু ভাবছেন?এ সময়ের ছেলেমেয়েদের জন্য আন্তর্জাতিক মানের একটি সংগীতের স্কুল করতে যাচ্ছি। সমসাময়িক সবকিছুই এখানে থাকবে। এর সঙ্গে জড়িত আছেন সংগীতসংশ্লিষ্ট দেশের অনেক বরেণ্য ব্যক্তিত্ব। এরই মধ্যে প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। সবকিছু গুছিয়ে তবেই এর আনুষ্ঠানিক ঘোষণা দেব।  বিনোদন প্রতিবেদক