আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার বিকেলে উদ্বোধন করা হলো ১১ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের। আজ শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র প্রদর্শনী। ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবে ৫৮টি দেশের দুই শতাধিক ছবি দেখানো হবে। প্রতিটি প্রদর্শনীতে কয়েকটি করে ছবি দেখানো হবে একসঙ্গে। উৎসবের সব প্রদর্শনী শিশু, অভিভাবকসহ সবার জন্য উন্মুক্ত।

আজকের প্রদর্শনীগুলোর সংক্ষিপ্ত সূচি এখানে দেওয়া হলো। পুরো সূচি পাওয়া যাবে উৎসবের ওয়েবসাইটে।

আজকের সূচি
কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ
বেলা ১১টা: তেসোরোস (মেক্সিকো), ক্যাপ্টেন আদেল (ইরাক)
বেলা ২টা: রেড ভেলভেট (মিসর), ইট রেইনস স্লোলি (ইরান)
বিকেল ৪টা: আয়রন স্টোরি (মেসিডোনিয়া), দ্য শার্পনেল (রাশিয়া)
সন্ধ্যা ৬টা: উইনট্রি স্প্রিং (মিসর), কুইন অব নিয়েনডর্ফ (জার্মানি)

জাতীয় জাদুঘর, শাহবাগ
বিকেল ৪ টা-সন্ধ্যা ৭টা: প্রত্যাশা, আ শ্যাডো স্টোরি, অগোচর, লিভিং ডলস, ড্রেড, ফ্রেন্ড, ক্যান্ডলস, মেঘের স্বপ্ন, আমার জগৎ, দ্য ম্যাজিক বিন, শ্যাডোজ, অপরাজিতা

ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড
বেলা ১১টা: দ্য চিলড্রেন’স রিপাবলিক (ইতালি), চিলড্রেন অব স্প্রিং (জার্মানি)
বেলা ২টা: চিকেন@স্বামী’স কিচেন (ভারত), পেগি রে (সুইডেন)
বিকেল ৪টা: মে আই সিং (বেলারুশ), রাইট হিয়ার (ফিলিপাইন), হ্যাপিনেস লিভস হিয়ার (পর্তুগাল)

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা
বেলা ১১টা: আই ডোনট ইভেন লাইক হার (লেবানন), আ গার্ল ওয়েরিং হোয়াইট ড্রেস (দক্ষিণ কোরিয়া)
বেলা ২টা: ড্র মি হ্যাপি (রাশিয়া), ওয়ালি’স প্রবলেম (বেলজিয়াম)
বিকেল সাড়ে ৪টা: আবিবু (বেলারুশ), হালিম (অস্ট্রিয়া)

গ্যেটে ইনস্টিটিউট, ধানমন্ডি
বেলা ১১টা: টেস্ট অব কারেজ (জার্মানি), ইন লাভিং মেমোরি (ভারত)
বেলা ২টা: চকলেট (ইরান), ব্ল্যাক হেড কাউ (তানজানিয়া)
বিকেল ৪টা: ব্রেভ কিডস (কলম্বিয়া), দ্য লাউডেস্ট সাইলেন্স (আর্জেন্টিনা), সামথিং ইন দ্য ডার্কনেস (স্পেন)