আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত হবেন ছয় গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলায় চার দিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান।
১ ফেব্রুয়ারি গ্রন্থমেলার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বইমেলার পাশাপাশি তিনি সাহিত্য সম্মেলনও উদ্বোধন করবেন।
জানা গেছে, এবার অস্ট্রিয়া, জার্মানি, পুয়ের্তোরিকো, মালয়েশিয়া, রাশিয়া, চীন ও ভারতের পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকরাও অংশ নেবেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে ২ ফেব্রুয়ারির প্রথম অধিবেশনে সামগ্রিক সাহিত্যকর্মের জন্য বাংলাদেশের ছয়জন গুণীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা’ দেওয়া হবে। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্র-গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।