আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘হিল্লা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ‘ওম্যান ভায়েজেস নাউ’ শিরোনামে এ উৎসব অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ মার্চ। এতে ৪০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে হিল্লা ছবিটি। এখানে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের ৯৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। হিল্লা ছবির পরিচালক রাকিবুল হাসানকে জুরিবোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। রাকিবুল হাসান জানান, তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লিলিপুটরা বড় হবে। ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। এখন তিনি নারী নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করছেন। পাশাপাশি ড. সন্জীদা খাতুনের গ্রন্থনা ও উপস্থাপনায় তৈরি করছেন তথ্যচিত্র আমার সোনার বাংলা।