আন্নাকে নিয়ে ‘সত্যাগ্রহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতি রোধে জনলোকপাল আইন প্রণয়নের দাবিতে প্রখ্যাত সমাজসেবী আন্না হাজারে রাজধানী দিল্লির রামলীলা ময়দানে অনশন করছেন। আন্নার এই আন্দোলনে ভারতের বহু রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এবার আন্নার এই দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে বলিউডে একটি চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন পরিচালক প্রকাশ ঝা। ভারতের জাতপাতের লড়াই নিয়ে আরাকশান ছবিটি তৈরি করেছেন প্রকাশ ঝা। প্রকাশ ঝা বলেছেন, আন্নাকে নিয়ে তাঁর ছবিটির নাম হবে সত্যাগ্রহ। ছবির চিত্রনাট্য তিনিই লিখছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতিচ্ছবি হবে সত্যাগ্রহ। ছবিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চনসহ বলিউডের নামীদামি তারকারা।