আন্নাকে বলিউড তারকাদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে ভারতে লড়াইয়ে নেমেছেন আন্না হাজারে। এতদিন জনগণের অকুণ্ঠ সমর্থন তিনি পেয়েছেন। এবার পেলেন বলিউড তারকাদের সমর্থন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শেখর কাপুর, বিপাশা বসু, কুনাল কোহলি ও প্রীতি জিনতার মতো তারকারা গান্ধীবাদি এই নেতার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি এই আন্দোলন, সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।অমিতাভ বলেছেন, সমাজ ও সরকারের মধ্যে দুর্নীতি থাকুক সেটা কেউই চায় না। আর তার প্রতিবাদ করতে পারাটা আমাদের সাংবিধানিক অধিকার। কিং খানের মতে, দুর্নীতি একটা দেশের জন্য লজ্জার, কলঙ্কের। দেশে দুর্নীতির মাত্রা এতো বেড়ে গেছে যে, আমরা সবাই এখন দুর্নীতিবিরোধী আন্দোলনকেই সমর্থন করছি। আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেই আন্দোলনের যেন মৃত্যু না ঘটে।শেখর কাপুর বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের দীর্ঘ ও কঠোর-কঠিন সংগ্রাম করতে হবে। সবেমাত্র শুরু করেছি আমরা। আজকের এই উদ্দীপনা যদি সাফল্যের মুখ না দেখে, ভারত তার দ্বিতীয় সুযোগটাও হারাবে। বিপাশা বুসর ভাষ্য, আন্নাই এখন ভারত। আর ভারতই আন্না। আমরা মনপ্রাণে চাই আন্দোলনটা সফল হোক। আর প্রীতি জিনতা বলেছেন, প্রতিটা ভারতীয়র উচ্তি আন্নাকে সমর্থন দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা। টিএনএন।