আন্নার পাশে লতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে শুক্রবার থেকে অনশন শুরু করেছেন আন্না হাজারে। বলেছেন, ‘এবার শুরু হয়েছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ।’ ঘোষণা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যত দিন পর্যন্ত দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে জন লোকপাল বিল প্রণয়ন না করবেন, তত দিন তিনি অনশন চালিয়ে যাবেন।আন্নার এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। শুক্রবার লতা টুইটারে লিখেছেন, ‘আমি রাজনীতি বুঝি না। রাজনীতিতে আমার আগ্রহও নেই। কিন্তু দেশকে দুর্নীতিমুক্ত করা অবশ্যই প্রয়োজন। তাই আমি আন্না হাজারের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।’ আন্না হাজারের প্রতি আরও সমর্থন জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাবানা আজমি।