আপত্তি নেই বিপাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডি ছবি সিঙ্গুলারিটিতে অভিনয় করছেন বলিউড তারকা বিপাশা বসু। বিপরীতে আছেন অভিনেতা জোশ হার্টনেট। দুজনকে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে। এর মধ্যে চুমুর দৃশ্যও আছে। এমন খবরে বলিউডের অনেকে বলাবলি করছেন, বিপাশার জন্য এ আর এমন কী! মুম্বাইর ছবিতে তিনি এ কাজ হরদম করছেন। দ্বিমত করেননি বিপাশাও। ‘ছবিতে ভারতীয় বহু অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে। কোনো বিদেশির সঙ্গে তেমন দৃশ্যে কাজ করতে আপত্তি নেই আমার।’ বললেন বিপাশা বসু। ওয়েবসাইট।