আপত্তি প্রিয়াঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

তিনি নিজে এখন ব্যস্ত অন্য একজনের জীবনী নিয়ে নির্মিত ছবির শুটিংয়ে। এরই মধ্যে খবর এল, প্রিয়াঙ্কা চোপড়ার জীবনী নিয়েই ছবি বানানো হচ্ছে! ক্যারিয়ারের শুরুর সময়টায় প্রিয়াঙ্কার সঙ্গে অসীম মার্চেন্টের প্রেম ছিল বলে গুঞ্জন। সেই অসীমই প্রযোজক হিসেবে ছবি বানাচ্ছেন প্রিয়াঙ্কার জীবনকাহিনি নিয়ে।
এ ব্যাপারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এত বড় মাপের কেউ হয়ে গেছি যে আমাকে নিয়ে ছবি হচ্ছে! এটা তো অসাধারণ একটা ব্যাপার! নাহ, ফাজলামো করলাম। সত্যি বলতে কি, আমি সেই পর্যায়ে পৌঁছায়নি যে আমাকে নিয়ে ছবি বানাতে হবে। ৪০ পেরিয়ে গেলে কেউ চাইলে হয়তো বানাতে পারে।’ পিটিআই।