আপত্তিকর বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেত্রী জুলিয়ান মুরের একটি বিলবোর্ড সরিয়ে নিয়েছে ভেনিস নগর কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, বিজ্ঞাপনচিত্রে ওই অভিনেত্রীকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বুলগ্যারি হাতব্যাগের ওই বিজ্ঞাপনে বিছানায় শায়িত অবস্থায় অর্ধনগ্ন জুলিয়ান মুরকে উপস্থাপন করা হয়েছে, যা বেশ আপত্তিকর। ভেনিসের নতুন মেয়র জর্জিও অরসোনি সম্প্রতি মার্কস স্কয়ার থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই স্থানে মুরেরই আরেকটি বিজ্ঞাপন সাঁটানো হচ্ছে। সেটিও বুলগ্যারি ব্র্যান্ডের। নতুন বিজ্ঞাপনটি হবে স্বর্ণালংকারের এবং সেখানে ভদ্রবেশে দেখা যাবে ৪৯ বছর বয়সী এই অভিনেত্রীকে। ওয়েবসাইট।