আপনাকে নিতে এসেছি স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক আপনাকে নিতে এসেছি স্যার। রচনা ও পরিচালনা করেছেন জাহিদ মাহমুদ। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, সাবেরী আলম, কুসুম শিকদার প্রমুখ।এক দিন মৃত্যু নিজেই এসে ধরা দেয় রায়হানের সামনে। মৃত্যুদূত জানায় আগামী পাঁচ ঘণ্টার মধ্যে রায়হানের মৃত্যুর কথা। কিন্তু রায়হান মৃত্যুকে গ্রহণ করতে চায় না। মৃত্যুদূত রায়হানকে পাঁচ ঘণ্টার মধ্যে তার বদলে কাউকে দিতে বলে। তাহলেই রায়হানের মুক্তি সম্ভব। রায়হান খুঁজতে বের হয় তার বদলে কে মৃত্যুদূতের সঙ্গে যাবে। আর এই পাঁচ ঘণ্টার মধ্যে রায়হান দেখতে পায়, তার অর্জনগুলো কত নড়বড়ে।