আপনার চেয়ে আপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের সন্ধ্যা আবৃত্তির ছন্দে স্পন্দিত করে তুলেছিলেন বাকশিল্পীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ নামের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ।
প্রথম পর্বে ছিল আলোচনা। কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও নজরুল বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিম আহমেদ। সঞ্চালনা করেন জাকির আবু জাফর। আলোচনার পর ছিল শিশুদের বৃন্দ আবৃত্তি পরিবেশনা। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি নিয়ে ছিল সংগঠনের শিল্পীদের একটি বিশেষ বৃন্দ আবৃত্তি পরিবেশনা। অনুষ্ঠানে সংগঠনের বাকশিল্পীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা কবির বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।