আপনার প্রশ্ন, তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আনন্দ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনয়শিল্পী জায়েদ খান

জায়েদ খান
জায়েদ খান

জায়েদ খানের কাছে জানতে চাই, শিল্পী সমিতির পক্ষ থেকে বিএফডিসির অভ্যন্তরে একটি স্থাপনা, ফ্লোর বা সড়কের নামকরণ প্রয়াত অভিনেতা সালমান শাহ-এর নামে করার উদ্যোগ গ্রহণ করবেন কি?

মাসুদ রানা

গণ্ডামারা, হাইমচর, চাঁদপুর-৩৬৬১।

জায়েদ খান: আপনার এই প্রস্তাবটি আমরা সাদরে গ্রহণ করেছি। সালমান শাহ আমাদের খুবই প্রিয় অভিনেতা। শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা বিএফডিসি কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়ে খুব তাড়াতাড়ি আবেদন করব এবং একটি স্থাপনা, ফ্লোর বা সড়কের নামকরণ প্রয়াত অভিনেতা সালমান শাহ-এর নামে করার উদ্যোগ গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ।