আপনার প্রশ্ন, তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর

মিশা সওদাগর
মিশা সওদাগর

*ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনয়ের প্রতি। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কোনো ধারণা নেই। মিশা সওদাগরের কাছে পরামর্শ চাই।

রাজিব ধর
চট্টগ্রাম
যদি তুমি শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে সবকিছুর আগে পড়াশোনা শেষ করো। তারপর যদি সিদ্ধান্ত নাও অভিনয় করবে, তাহলে অভিনয়ের কর্মশালা করো। আর নিয়মিত অনুশীলন করো। পাশাপাশি নাচ ও ফাইটিং শিখে ফেলো। তারপর আমাদের নতুন মুখের সন্ধানসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে সেগুলোতে অংশ নাও। তবে সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে, কী যোগ্যতায় তুমি সবার চেয়ে আলাদা, এটা খুঁজে বের করা। সেই আলাদা যোগ্যতা নিয়ে সামনে এগিয়ে যাও, দেখবে সফল হবে।
* অভিনেতা মিশা সওদাগরের কাছে জানতে চাই, সম্প্রতি আপনি বিএফডিসির সভাপতি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা হট্টগোল-গন্ডগোল আমরা লক্ষ করেছি। সাবেক সভাপতি শাকিব খানের সঙ্গে আপনাদের কমিটির একটি দ্বন্দ্ব ও মতভেদও লক্ষ করেছি। এ নিয়ে তো শাকিব খান ও আপনাদের মাঝে একটি বিশাল দূরত্ব বিরাজ করছে। আরেকটি বিষয়, শাকিব খানের সঙ্গে বেশির ভাগ সিনেমায় আপনি খলচরিত্রে অভিনয় করে থাকেন এবং তা দর্শকদের নিকট অনেক উপভোগ্য। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি আগের মতোই শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন?

মোহাম্মদ অংকন

শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা।

শুরুতেই বলে নিই। আমার সঙ্গে শাকিবের কোনো দ্বন্দ্ব নেই। পেশাগত জায়গায় আরও নেই। এর কারণ হলো, শাকিব আমার অনেক ছোট। আর ওর অভিনয়ের ধারা এবং আমার ধারা এক নয়। ও নায়ক, আমি খলনায়ক চরিত্রে অভিনয় করি। তাই শাকিব খানের জায়গায় শাকিব খান, মিশা সওদাগরের জায়গায় মিশা সওদাগর। তবে মতামতের জায়গায় হয়তো আলাদা। কারণ, দুজনের মত একরকম হবে, এমন কোনো কথা নেই। আর আপনার অবগতির জন্য বলে রাখি, আমি ও শাকিব মিলে একসঙ্গে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেছি এবং ভবিষ্যতেও করব। ওর সঙ্গে এখন শুটিং চলছে পাংকু জামাই ও অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের। আরও দু-তিনটি ছবির কথা চলছে।

ঘোষণা

আপনার প্রশ্ন, তারকার উত্তর

প্রিয় পাঠক! চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় তারকাকে নিয়ে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। সে প্রশ্নগুলো পৌঁছে দিন আমাদের কাছে। আমরা পৌঁছে দেব তারকার কাছে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী সংখ্যায়। তাহলে আর দেরি নয়, ঝটপট পাঠিয়ে দিন আপনার প্রশ্ন ও নিজের একটা ছবি এবং পূর্ণ ঠিকানা। লিখুন যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে।

চিঠি পাঠাতে

বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথম আলো ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১০০০ অথবা

ই-মেইল করুন: [email protected]