আপনার প্রশ্ন, তারকার উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনয়শিল্পী আফরান নিশো

আমার প্রিয় অভিনেতা আফরান নিশো। এখন তাঁর বেশ কিছু নাটক খুব একটা ভালো হচ্ছে না। আয়না রহস্য খুব সুন্দর নাটক ছিল। ওই ধরনের নাটক এখন দেখি না কেন?
মারুফ
চট্টগ্রাম
উত্তর
প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আয়না রহস্য ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর নাটক। আসলে ওই ধরনের নাটক কম নির্মিত হয়। হলে এবং অভিনয়ের সুযোগ হলে অবশ্যই করব। আর আপনার কথাটি অবশ্যই মাথায় রাখলাম। আমার কাজ নিয়মিত দেখুন। আশা করি আগামী দিনের কাজগুলো দেখে হতাশ হবেন না। চেষ্টা করছি ভালো কিছু কাজ করার।