আপনার প্রশ্ন তারকার উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনন্দ’ পাঠকদের জন্যই ‘আপনার প্রশ্ন, তারকার উত্তর’ বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনয়শিল্পী উর্মিলা কর।
উর্মিলা আমার প্রিয় অভিনেত্রী। আমি তাঁর কাছে জানতে চাই, পূর্ণ নাম কী এবং স্থায়ী বসবাস কোথায়?
আশিষ মণ্ডল
ঢাকা।
উর্মিলা: অনেক ধন্যবাদ। আপনার প্রিয় অভিনেত্রী হতে পেরে খুব ভালো লাগল। আমার পুরো নাম উর্মিলা শ্রাবন্তী কর। আমার স্থায়ীভাবে বসবাস ঢাকায়। আর গ্রামের বাড়ি টাঙ্গাইল।