আপনার প্রশ্ন তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব

অপূর্ব আমার প্রিয় অভিনেতা। আমি জানতে চাই, তাঁর অভিনীত প্রথম নাটকের নাম কী?

ইমরান হোসেন, রামপুরা, ঢাকা।

আমার প্রথম অভিনীত নাটকের নাম বই‍+বউ=বৈবাহিক। গাজী রাকায়েতের পরিচালনায় আমার প্রথম অভিনয়। ২০০৬ সালে নির্মিত নাটকটি প্রচারিত হয়েছিল আরটিভিতে।

অপূর্বর কাছে প্রশ্ন, তাঁর প্রথম প্রেমিকার নাম কী? এখন কাকে বেশি ভালোবাসেন?

মুহাম্মদ শরীফ, এগারো গ্রাম, দেবীদ্বার, কুমিল্লা।

প্রথম প্রেমিকার নাম এই মুহূর্তে মনে নেই। খুব ছোটবেলায় ভালো লেগেছিল তো। হা হা হা। আর এখন সবার আগে আমার পরিবার। পরিবারের সবাইকেই আমি খুব ভালোবাসি।