আপনার প্রশ্ন তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

আমার প্রিয় তারকা জাকিয়া বারী মম, আমি তাঁর সঙ্গে একবার দেখা করতে চাই। এই সুযোগটা কি পাওয়া যাবে?
কামরুল ইসলাম
ধানমন্ডি

ধন্যবাদ কামরুল ভাই। দুনিয়াটা ছোট, তাই দেখা হয়ে যেতেই পারে। আর আমি যেহেতু শুটিংয়ে বেশি সময় থাকি, তাই শুটিংয়ে আপনাকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। সুস্থ, সুন্দর থাকবেন।