আপনার প্রশ্ন তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক
ফারুক

‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেতা ফারুক।

চলচ্চিত্র তারকা নায়ক ফারুকের কাছে আমার প্রশ্ন, তিনি কত সালে প্রথম নায়ক চরিত্রে অভিনয় শুরু করেন এবং সেই ছবির নাম কী ছিল। তিনি কোথায় পড়াশোনা করেছেন?

মো. মোশতাক মেহেদী

হাউজিং এস্টেট, কুষ্টিয়া।

উত্তর: ১৯৬৮ সালে প্রথম জলছবি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় শুরু করি। আমার বিপরীতে ছিলেন অভিনেত্রী কবরী। আর আমার পড়াশোনা শুরু হয় ঢাকার লক্ষ্মীবাজারের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার মাধ্যমে। সেখান থেকে ভর্তি পরীক্ষা দিই সেইন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়ে। ভর্তি পরীক্ষায় পাস করলেও ওই সময় আমার মা মারা যায়। পড়াশোনায় ছেদ ঘটে। তারপর কালীগঞ্জের একটি স্কুলে ভর্তি হই। কিন্তু মন টেকে না। আবার ঢাকায় এসে প্রগতি স্কুলে ভর্তি হই। সেখান থেকে পাস করে জগন্নাথ কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করি।