আপনার প্রশ্ন তারকার উত্তর

‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনয়শিল্পী অ্যালেন শুভ্র
অ্যালেন শুভ্রর অভিনয় আমার অনেক ভালো লাগে। তাঁর কাছে জানতে চাই, আপনার পূর্ণ নাম কী? স্থায়ী বসবাস কোথায় এবং কোন কলেজে পড়েছেন?
অনিক দাস
শ্যামলী, ঢাকা
উত্তর: আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব সাধারণ একজন অভিনেতা। আমার পুরো নাম অ্যালেন শুভ্র গমেজ। থাকি ঢাকার ইস্কাটনে। পড়াশোনা করেছি নটর ডেম কলেজে। তারপর ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছি।
ঘোষণা
আপনার প্রশ্ন, তারকার উত্তর
প্রিয় পাঠক! চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের প্রিয় তারকাকে নিয়ে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। সে প্রশ্নগুলো পৌঁছে দিন আমাদের কাছে। আমরা পৌঁছে দেব তারকার কাছে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী সংখ্যায়। তাহলে আর দেরি নয়, ঝটপট পাঠিয়ে দিন আপনার প্রশ্ন ও নিজের একটা ছবি এবং পূর্ণ ঠিকানা। লিখুন যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে।
চিঠি পাঠাতে
বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথম আলো ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার,
ঢাকা-১০০০ অথবা
ই-মেইল করুন: [email protected]