আপনার প্রশ্ন তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ পাঠকদের জন্য শুরু হলো নতুন বিভাগ ‘আপনার প্রশ্ন তারকার উত্তর’। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেতা রিয়াজ। দুই ভক্তের দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন
এই অভিনেতা

আপনার সবচেয়ে ব্যবসাসফল ছবি কোনটি? আর সেই ছবির নায়িকা কে ছিলেন?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর
রিয়াজ: আমার ব্যবসাসফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এই ছবিতে নায়িকা হিসেবে ছিলেন পূর্ণিমা।

আপনার পূর্ণ নাম এবং স্থায়ী বসবাস কোথায়?
আশিষ মণ্ডল
সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এম এম কলেজ, যশোর
রিয়াজ: আমার পুরো নাম রিয়াজ আহমেদ। স্থায়ীভাবে ঢাকাতেই থাকি।