আপনার প্রশ্ন তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ পাঠকদের জন্য শুরু হলো নতুন বিভাগ ‘আপনার প্রশ্ন তারকার উত্তর’। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেতা আরিফিন শুভ

আরিফিন শুভর মতো একজন ভালো অভিনয়শিল্পী হতে হলে কী কী করতে হবে?

ইয়াসির আরাফাত

দিনাজপুর সরকারি কলেজ, প্রথম বর্ষ, বিজ্ঞান শাখা, দিনাজপুর

আরিফিন শুভ উত্তর

সবার আগে দরকার পর্যবেক্ষণক্ষমতা। সেই সঙ্গে দরকার পরিশ্রম ও ধৈর্যশীল হওয়া। আর নিজের সেরাটুকু দিয়ে কাজ করে যেতে হবে।

ঘোষণা

আপনার প্রশ্ন, তারকার উত্তর

প্রিয় পাঠক! চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় তারকাকে নিয়ে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। সে প্রশ্নগুলো পৌঁছে দিন আমাদের কাছে। আমরা পৌঁছে দেব তারকার কাছে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী সংখ্যায়। তাহলে আর দেরি নয়, ঝটপট পাঠিয়ে দিন আপনার প্রশ্ন ও নিজের একটা ছবি এবং পূর্ণ ঠিকানা। লিখুন যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে।

চিঠি পাঠাতে

বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথমআলো

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,

কারওয়ান বাজার, ঢাকা-১০০০

অথবা ই-মেইল করুন: [email protected]