আপাত রঙিন, 'অদৃশ্যমান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে প্রদর্শনী ‘ইনভিজিবেলাস’
বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে প্রদর্শনী ‘ইনভিজিবেলাস’

রঙিন করে তোলা হয়েছে নতুন বাজার এলাকার ১০০ ফুট দেয়াল। অ্যাসিড-সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুক কীভাবে সমাজে বৈষম্য সৃষ্টি করছে, দেয়ালে রং দিয়ে সেসব অদৃশ্যমান বাস্তবতাকে দৃশ্যমান করে তুলেছেন ১৪ জন তরুণ শিল্পী।
গত শনিবার সন্ধ্যায় গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয় চিত্র প্রদর্শনী ‘ইনভিজিবেলাস’। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ৪ থেকে ৬ মার্চ ছিল নতুন বাজারের দেয়াল অঙ্কন। পরে একই বিষয়ের ওপর আঁকা ও স্থাপত্যকর্ম নিয়ে প্রদর্শনী। ইএমকে সেন্টার, ট্রেডএক্সেল ও বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে গ্লোবাল শেপার্সের ঢাকা শাখা।

প্রদর্শনীটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।