আপাতত বিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই সাইফ আলী খান প্রেমের ব্যাপারে যতটা খোলামেলা, বোন সোহা আলী খান তার ঠিক উল্টো। অন্য সবকিছুতে কিছুটা খোলামেলা হলেও প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব চাপা স্বভাবের মেয়ে সোহা। এত দিন পর্যন্ত প্রেমের সম্পর্কের বিষয়ে কোনোভাবেই মুখ খুলছিলেন না তিনি। অবশেষে কুনাল খেমুর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন সোহা। জানা গেছে, দুজনের প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে যাচ্ছিল। তবে সোহা চাচ্ছে না আপাতত বিয়ের সম্পর্কে জড়াতে। সোহার ইচ্ছা, আগে ক্যারিয়ারে দুজনে নিজেদের ভালোভাবে প্রতিষ্ঠা লাভ। তারপর না হয় বিয়ে-শাদি করে সংসার গোছানো।