আপাতত বিয়ে নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর বেরিয়েছিল, আগামী বছরে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু না। আগামী বছরেও বিয়ের পিড়িতে বসা হচ্ছে না তাঁর। জানা গেছে, ক্যাটরিনার বিয়ের পিড়িতে বসার সম্ভাবনা রয়েছে ২০১২ সালে। সম্প্রতি এ রকমই একটি ঘোষণা দেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী, তবে ক্যাটরিনা পাত্র হিসেবে কাকে বাছাই করেছেন, সেটা এখনো জানা যায়নি।ক্যাটরিনা বলেন, ‘আমি এখন শুধু ছবির পর ছবি করতে চাই। পাশাপাশি প্রচুর অর্থও জোগাড় করতে চাই। এই অর্থ দিয়ে সমুদ্রের কাছে একটি বাংলো বাড়ি বানাব, যাতে আমার মা আরাম করে থাকতে পারেন। সঙ্গে মনের মানুষটিও।’ এখন এই স্বপ্নেই বিভোর ক্যাটরিনা কাইফ।তবে বর্তমানে ক্যাটরিনা তিস মার খান ও জিন্দেগি না মিলেগি দোবার ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবি দুটিতে তাঁর বিপরীতে যথাক্রমে আছেন অক্ষয় কুমার ও হূতিক রোশন।