আপাতত ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা মারায়া ক্যারির রিমিক্স অ্যালবাম অ্যাঞ্জেলস অ্যাডভোকেট আপাতত বের হচ্ছে না। এর আগে অ্যালবামটি ২৩ ফেব্রুয়ারি বের হওয়ার কথা ছিল। পরে অ্যালবাম প্রকাশের তারিখ ৩০ মার্চ পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়। এখন তা বাতিল করা হয়েছে। নতুন তারিখও জানানো হয়নি। মারায়া ক্যারির ভক্তদের একটি ওয়েবসাইটে সম্প্রতি এ খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, অ্যাঞ্জেলস অ্যাডভোকেট অ্যালবামটি যে এখন বের হচ্ছে না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে এই অ্যালবামের কয়েকটি গান প্রকাশ করা হবে। এ নিয়ে এখন কাজ চলছে। ওয়েবসাইট।