আফগানিস্তানে জোলির বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে শিশুদের জন্য বিদ্যালয় চালু করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাঁর নতুন প্রতিষ্ঠিত ফাউন্ডেশন দি এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অব কনফ্লিক্টের মাধ্যমে কাজটি করা হয়েছে। কাবুলের বাইরে অবস্থিত বিদ্যালয়টি প্রায় ৩০০ মেয়েশিশুর পড়াশোনার ব্যবস্থা করছে। সামনে এ রকম আরও বিদ্যালয় চালুর পরিকল্পনা আছে জোলির। জোলির নিজের নকশা করা ফ্যাশন অনুষঙ্গ বিক্রির অর্থ থেকেই এসব কাজের খরচ জোগাড় করা হবে। ‘দ্য স্টাইল অব জোলি’ নামের এ সংগ্রহ পাওয়া যাচ্ছে বিভিন্ন রিটেইল দোকানে। আর তা থেকে পাওয়া লাভের পুরোটাই যাবে তাঁর ফাউন্ডেশনে। আইএএনএস।